সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি


সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি
মিটার রিডার কাম-ম্যাসেঞ্জার পদে চুক্তিভিত্তিক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি।
আবেদনের যোগ্যতা:
পদটিতে আবেদনের জন্য এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বয়স হতে হবে অনূর্ধ্ব ৫৫ বছর। প্রার্থীদের কমপক্ষে ৩ থেকে ৯ বছরের একই পদে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন:
পবিস বেতন কাঠামো ২০১৬ অনুযায়ী পদটিতে মাসিক মূল বেতন ১৪,৭০০/ থেকে ২৬,৪৮০/ টাকা এবং নিয়মানুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা ও অন্যান্য ভাতা দেওয়া হবে।
আবেদনের নিয়ম:
আগ্রহী প্রার্থীদের সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইটে দেওয়া নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করতে হবে। ফরম নিজ হাতে পূরণ করে আগামী ৩ ডিসেম্বরের মধ্যে 'জেনারেল ম্যানেজার, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, ওয়েজখালী, সুনামগঞ্জ'  বরাবর ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে।