রিজেন্ট এয়ারওয়েজ
আকাশে উড়ার স্বপ্ন যাদের, কেবিন ক্রু হতে পারে তাদের জন্য আকর্ষণীয় পেশা। বেসরকারি এয়ারলাইন্স রিজেন্ট এয়ারওয়েজ কেবিন ক্রু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
কেবিন ক্রু পদে আবেদন করতে চাইলে কমপক্ষে স্নাতক পাস হতে হবে। ফ্রেশারদের বয়স হতে হবে ২১ থেকে ২৬ বছরের মধ্যে। অভিজ্ঞতা থাকলে অনূর্ধ্ব ৩০ বছর বয়সীরাও আবেদন করতে পারবেন। পুরুষ প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৮ ইঞ্চি এবং নারী প্রার্থীদের ন্যূনতম উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৩ ইঞ্চি এবং দৃষ্টিশক্তি ৬/৬ থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই সাঁতার জানতে হবে। থাকতে হবে ইংরেজিতে লেখা ও কথা বলায় পারদর্শীতা।
আগ্রহীরা পাসপোর্ট সাইজের ছবি এবং ফুল সাইজের ছবি সংযুক্ত করে আবেদনপত্র পাঠাতে হবে ‘এইচআর ডিপার্টমেন্ট, রিজেন্ট এয়ারওয়েজ, লেভেল-৭, সিয়াম টাওয়ার, প্লট-১৫, রোড-২, সেক্টর-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০' ঠিকানায়।
আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ ১২ এপ্রিল ২০১৮।